চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চারটি পিস্তল ও গোলাবারুদ সরবরাহ করে জঙ্গি রাশেদ’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৫৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
অপরাধ
A A

পুলিশের দাবি অনুযায়ী হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদ ওরফে র‌্যাশ ওরফে আবু জাররা (২৪) সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগি। ওই হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং হামলায় অস্ত্র সরবারহ থেকে শুরু করে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছিল রাশেদ।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, রাশেদকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে সে হামলার সঙ্গে সংশ্লিষ্টার কথা স্বীকার করেছে। হলি আর্টিজানের হামলার আগে ঘটনাস্থল রেকি করা হামলার জন্য বসুন্ধরা এলাকার বাসা ভাড়া সবকিছুই রাশেদ করেছে। এই সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে তিনি নব্য জেএমবি বিস্তারে গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করেছে।

মনিরুল ইসলাম আরও বলেন, গত বছর ঈদে রাজশাহী থেকে ঢাকায় আছে র‌াশেদ। আর নব্য জেএমবিতে জঙ্গি খালেদের মাধ্যমে যোগদান করে। এবং বিভিন্ন জঙ্গি হামলার ভিডিও দেখে জেএমবির সঙ্গে জড়িত হয়। এবং তামিম চৌধুরী খুব কাছাকাছি আসে। হামলার সময় চারটি নাইন এমএম পিস্তল, গোলাবারুদ ও ম্যাগজিন সরবারহ করে রাশেদ।

ঘটনার আরও তথ্যের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড চাইবে বলে জানান তিনি।

হলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন পর্যায়ে নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার তথ্য-উপাত্ত পান তদন্তকারীরা। তাদের মধ্যে গত এক বছরে ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। চারজন কারাগারে রয়েছেন। হাদিসুর রহমান সাগর নামের একজনকে এখনও ধরা সম্ভব হয়নি।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে, যাদের নয়জন ইটালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয়।

Reneta

এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। পরে যৌথ বাহিনীর অভিযানে ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজানহলি আর্টিজান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT