ফুটবল

চারজনকে বাইরে রেখে ক্লাসিকোতে নামবে বার্সা

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সারির চার খেলোয়াড়কে ছাড়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো খেলতে নামবে বার্সেলোনা। ইনজুরি থাকলেও জীবনের শেষ ক্লাসিকোর দলে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

ভালভার্দে জানিয়েছেন আন্দ্রে গোমেজ, লুকাস ডিগনে, অ্যালেক্স ভিদাল এবং ইয়েরি মিনা প্রথম একাদশে থাকছেন না।

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। লা লিগার এই মৌসুমে আগেই শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। অন্যদিকে ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রয়েছে রিয়াল মাদ্রিদের। কাগজে কলমে দল দুটির জন্য এই ম্যাচটি কোনো প্রভাব না রাখলেও ক্লাসিকো মানেই এক সম্মানের ব্যাপার। তাই লড়াইয়ের ঝাঁজ থাকবেই।

বার্সার কাছে ম্যাচটি অন্য দুটি কারণে গুরুত্বপূর্ণ। লিগে এখনো তারা অপরাজিত। ক্লাসিকোতে না হারলে স্প্যানিশ ফুটবলে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো অপরাজিত থেকে মৌসুম শেষ করার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে ইনিয়েস্তা এই মৌসুম শেষে বার্সাকে বিদায় বলছেন। তার শেষ ক্লাসিকো স্মরণীয় করে রাখার তাগিদ থাকবে দলটির খেলোয়াড়দের ভেতর।

মার্কা জানিয়েছে, ইনিয়েস্তার পায়ে হালকা ইনজুরি আছে। তারপরও তাকে দলে রাখার ঘোষণা দিয়েছেন কোচ ভালভার্দে।

বিষয়:এল ক্লাসিকো ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…