রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এল ক্লাসিকোতে বার্সার বিপক্ষে মাঠে নামতে পারেন। তার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠিয়ে নিয়েছে লিগ কমিটি।
৪৫ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসার পর প্রায় প্রতিদিন দলটির সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন ব্রাজিলের এই বিস্ময় বালক। কিন্তু অধিকাংশ সময় খেলতে হচ্ছে যুব দলে।
গত শনিবার সেল্টা ভিগোর বি দলের বিপক্ষে সরাসরি কিকে দৃষ্টিনন্দন একটি গোল করেন। ওই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তাকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল’স কম্পিটিশন কমিটি। রিয়ালের আপিলের পর শুক্রবার সেটি উঠিয়ে নেয়া হয়েছে।
রিয়ালের যুব দলের হয়ে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত চারটি গোল করেছেন ভিনিসিয়াস। অবদান রেখেছেন একটিতে।
২৮ অক্টোবর শনিবার বার্সার মাঠে খেলতে আসবে রিয়াল মাদ্রিদ। লা লিগার এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না মেসি। আর রিয়াল ছেড়ে দেওয়ায় দেখা যাবে না রোনালদোকেও। গত ১১ বছরে এই দুই তারকাকে ছাড়া এল ক্লাসিকো হয়নি।







