চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপকে জয় করে দারুণ খুশি মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের নাটকীয় জয়ের অন্যতম নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের চরম বিপর্যয়ের মুহূর্তে বুক চিতিয়ে লড়ে করেছেন ৭৪ রান। আর বল হাতে ৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেছেন মোহাম্মদ শাহজাদের মূল্যবান উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

জয়ের অন্যতম নায়ক যখন মাহমুদউল্লাহ, তখন পার্শ্বনায়কদের একজন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে তার জাদুকরী বোলিংয়েই এসেছে জয়ের মঞ্চ। ম্যাচসেরা হয়েও তাই মাহমদুউল্লাহ’র শুধু মোস্তাফিজ বন্দনা।

পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আজ(রোববার) অনেক গরম ছিল। আমি কিছুটা পানিশূন্যতায় ভুগেছি। তবে শেষটা ভালো হয়েছে। মোস্তাফিজকে কৃতিত্ব দিতে হবে। শেষ ওভারে সে যখন বল করতে আসে, তখন আফগানিস্তানের মারকুটে দুই ব্যাটসম্যান ক্রিজে ছিলেন। পরের দিকের ব্যাটসম্যানরাও বিধ্বংসী ছিল। তারা চাপকে জয় করতে পারে। শেষ পর্যন্ত আমরাই চাপকে জয় করেছি। তার প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে।

মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামেন তখন ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ইমরুল কায়েসকে নিয়ে গড়েন মহাগুরুত্বপূর্ণ ১২৮ রানের জুটি। আফতাব আলমের বলে ৭৪ রানে আউট হলেও ততক্ষণে লড়াকু স্কোরের ভিত পেয়ে গেছে টাইগাররা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৯ রান করে বাংলাদেশে। জবাবে সমসংখ্যক উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। সেক্ষেত্রে প্রশংসা পেতেই পারেন বোলাররা।

মাহমুদউল্লাহ বললেন, ‘দলে অবদান রাখতে পারলে সবসময়ই ভালো লাগে। ইমরুলের সঙ্গে আমার ভালো একটা জুটি হয়েছে। আমরা শেষ করে আসতে চেয়েছি। আমাদের বোলাররা শেষ পর্যন্ত আফগানদের আটকে ফেলতে পেরেছে। ফাইনালে যেতে আমাদের এখন পাকিস্তানের বিপক্ষে জিততে হবে।’

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাকিস্তানিদের হারাতে পারলেই ভারতের সঙ্গে ফাইনাল খেলবে টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপতথ্য মোকাবেলায় ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

রানা প্লাজা ও তাজরিন ট্রাজেডি: আদেশ হয়েছিল লাশ গুমের

এপ্রিল ২২, ২০২৬

‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT