চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চান্দিমালের পর গুনাথিলাকাকেও সামলাতে হচ্ছে না বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা হয়েছে দিনেশ চান্দিমালকে দিয়ে। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শনিবার বাংলাদেশের বিপক্ষে নামার আগে আরেকটি দুঃসংবাদ লঙ্কান দলে। চোটের কারণে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ধানুষ্কা গুনাথিলাকাকেও পাচ্ছে না চণ্ডিকা হাথুরুসিংহের দল।

বুধবার অনুশীলনের সময় কোমরের চোটে পড়েছেন গুনাথিলাকা। তার চোট কপালে ভাঁজ ফেলেছে লঙ্কান নির্বাচকদের। নিষেধাজ্ঞার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে রঙিন পোশাকের ম্যাচগুলো খেলা না হলেও দারুণ ফর্মেই ছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার। ঘরোয়া টি-টুয়েন্টি লিগে ৩৫.২৮ গড়ে করেছেন ২৪৭ রান। যা কিনা সেই আসরের তৃতীয় সর্বোচ্চ।

গুনাথিলাকার বদলি হিসেবে যিনি দলে ডাক পেয়েছেন সেই সেহান জয়সুরিয়ার ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেললেও মন ভরায়নি নির্বাচকদের। শ্রীলঙ্কা ‘এ’ দলে নিয়মিত খেললেও তিন বছর ধরে জাতীয় দলে ছিলেন আসা-যাওয়ার মাঝেই।

চান্দিমাল ও গুনাথিলাকার সঙ্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিনার আকিলা ধনাঞ্জয়াকেও পাচ্ছে না শ্রীলঙ্কা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তাকে ওই ম্যাচে ছুটি দিয়েছেন কোচ হাথুরুসিংহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT