চট্টগ্রাম

‘সাপ্তাহিক চাটগাঁর সংবাদের’ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাটগাঁর সংবাদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

চাটগাঁর সংবাদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

চৌধুরী ফরিদ: চট্টগ্রামে ঐতিহ্যবাহী সাপ্তাহিক পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, সুধী সমাবেশ, গুণীজনদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট চত্বরে চাটগাঁর সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সোশ্যাল ইসলামী বাংকের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কাইছারুজ্জামান, অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জাল হোসাইন, অধ্যক্ষ এটিএম মুসলিম চৌধুরী সহ অন্যরা। পরে দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এর আগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালী করে মুসিলম হল চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…