চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাচার সম্মান রাখলেন ভাতিজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তাকে দলে নেয়ার পর থেকেই সমালোচনার ঝড়। প্রভাবশালীর আত্মীয় হওয়াতেই সুযোগ পেয়েছেন বলে অভিযোগ। তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল-হক। সমালোচনার পর চাচা বলেছিলেন, পারফরম্যান্সের জন্যই ইমামকে দলে নেয়া হয়েছে। পরে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে চাচার সম্মান রেখেছেন ভাতিজা।

ইংল্যান্ড সফরের প্রথম ট্যুর ম্যাচে কেন্টের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৫৬ ওভার খেলে ১৬৮ রানেই শেষ হয় তাদের ইনিংস। এর মধ্যে একাই দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন ইমাম-উল।

কেন্টের বোলিং তোপে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। অন্যদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে ছিলেন শুধু ইনজির ভাতিজাই। ১১১ বলে ৯ চারে ৬১ রান করে তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান আলী। অন্যদের কেউই ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

Banglabid

পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে আলো স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে এক উইকেট হারিয়ে ৩৯ রান করে কেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

স্বাস্থ্য খাতের খরচে দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে

পরবর্তী

পোল্ট্রি শিল্পে নতুন সম্ভাবনা কাদাকনাথ

পরবর্তী

পোল্ট্রি শিল্পে নতুন সম্ভাবনা কাদাকনাথ

পাঁচ নজরুল সংগীতে পাখির প্রথম

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT