বাংলাদেশ

চাকরির খোঁজে ঢাকায় এসে নিখোঁজ দুই যুবক

চাকরির খোঁজে ঢাকায় এসে নিখোঁজ দুই যুবক

চাকরির খোঁজে বরিশাল থেকে রাজধানীতে এসে নিখোঁজ হয়েছেন দুই যুবক, জাকারিয়া বেগ এবং তার বন্ধু ইমরান হোসেন। তাদের কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠা আর শঙ্কায় ভেঙে পড়েছেন স্বজনরা।

তাদের খুঁজে পেতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ছেলেকে খোঁজার শারিরীক সামর্থ্য নেই জাকারিয়া বেগের বৃদ্ধ বাবার। তবে ৬ দিন ধরে নিখোঁজ ছেলের ছবি হাতে থানায় থানায় ঘুরছেন ইমরান হোসেনের বাবা। ভাইয়ের কি হয়েছে তা জানতে উদগ্রীব নিখোঁজ জাকারিয়ার ছোট ভাই কাওছার।

কর্মসংস্থানের আশায় প্রায় ১৫ দিন আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন ২৭ বছরের যুবক জাকারিয়া বেগ ও তার বন্ধু ইমরান হোসেন। বন্ধুর বাসায় থেকে কাজের খোঁজ করছিলেন তারা। ২৭ নভেম্বর সকালে হাতিরঝিলে যাওয়ার কথা বলে বাসা থেকে একসঙ্গে বের হন দু’জনে। তার পর থেকে তাদের আর খোঁজ মেলেনি।

তাদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে হাতিরঝিল থানায় সাধারন ডায়েরি করেছে নিখোঁজ জাকারিয়া ও ইমরানের পরিবার।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:চাকুরি ঢাকা দুই যুবক নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…