চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধোর ও লাঞ্চিত করার ঘটনায় দায়ের করা চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে জামিন দিয়েছেন আদালত।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরীর জিম্মায় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শরফুদ্দিনের আদালত এ জামিন দেন।
আইনজীবী ইফতেখার সাইমুম সাংবাদিকদের জানান, প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে আদালতে হাজিরা দেয়ার শর্তে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনিকে জামিন দিয়েছেন বিচারক।
চাঁদাবাজির এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রনি। তার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। গত ৪ জুন রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত।
রনিকে কারাগারে পাঠানোর পর তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।








