চাঁদপুর

চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ নদীতে নোঙর করে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ নদীতে নোঙর করে থাকছে, রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি। করোনা সংক্রমণরোধে ঢাকার পাশ্ববর্তী ৭টি জেলা লকডাউনের কারণে বিআইডাব্লিটিএ’ আজ সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ বন্ধ ঘোষণা করে। 

চাঁদপুর বিআইডাব্লিটিএ’র বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানায়, ঢাকা-চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে ২টি লঞ্চ চলাচল করবে।

বন্ধ থাকবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে চাঁদপুর হয়ে ঢাকা চলাচলকারী লঞ্চগুলো।

বিষয়:লঞ্চ চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…