রাজনীতি

চসিক নির্বাচন: নাছিরকে পাশে পাওয়ার প্রত্যাশা রেজাউলের

নির্বাচনী সমাবেশে প্রার্থীর সমর্থকরা একসঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সমাবেশে প্রার্থীর সমর্থকরা একসঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করছেন, যা চসিক নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচনে সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছিরকে পাশে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক দলীয় মনোনয়ন চিঠি সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী। দলের সবাই আমার জয়ের জন্য এক হয়ে কাজ করবে বলে মনে করি। বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে ও এই নির্বাচনে তিনি পাশে পাবেন বলে জানান।

সেই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী বলেন:সুন্দর পরিচ্ছন্ন আধুনিক চট্টগ্রাম নগরী গড়ে তোলাই তার পরিকল্পনা।

এর আগে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কাছ থেকে চূড়ান্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকার পর এ নির্বাচনও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ আর ভোট গ্রহণ হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিষয়:আ জ ম নাসির চট্টগ্রাম সিটি করপোরেশন চাসিক রেজাউল করিম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…