চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চল্লিশে আর্কাইভ, দিনভর ধ্রুপদী চলচ্চিত্র ও সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
বিনোদন
A A

পুরনো সেলুলয়েডের দিন ফিরে পেতে চাইলে তার দ্বারস্থ হতে চাইলে আর্কাইভের দ্বারস্থ হতেই হবে। ১৯৭৮ সালের ১৭ মে সচিবালয়ে প্রকল্প পাস এবং কিউরেটর একেএম আব্দুর রউফের কিউরেটর হিসেবে যোগদানের পর ছোট একটি কক্ষে যাত্রা শুরু করে আজকের আগারগাঁওয়ের স্থায়ী ভবন। মাঝখানে ৪০ বছরের প্রায় উদ্বাস্তু জীবন।

দিনব্যাপী প্রতিষ্ঠা উদযাপন: প্রতিষ্ঠার ৪০ বছরে দিনব্যাপী ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে সকালে প্রমথেশ বড়ুয়া পরিচালিত চলচ্চিত্র ‘দেবদাস’ বিকাল ৪টায় জহির রায়হান নির্মিত অসমাপ্ত চলচ্চিত্র ‘লেট দেয়ার বি লাইট’ এর নির্বাচিত ফুটেজ এবং ফরাসি নির্মাতা রবার্ট এনরিকোর নির্মাণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনসিডেন্ট এট আউল ক্রিক’ বেলা পৌনে পাঁচটায়  প্রদর্শিত হবে।

বেলা ৩টায় থাকছে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ: ৪০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র বিষয়ক লেখক, গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ। আলোচক থাকবেন ‘গোলাপী এখন ট্রেণে’ খ্যাত নির্মাতা আমজাদ হোসেন, ‘চাকা’ নির্মাতা মোরশেদুল ইসলাম ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সেমিনারে সভাপতত্ব করবে সংস্কৃতি ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

এদিকে দিনভর এই অনুষ্ঠানমালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব আব্দুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার।

আর্কাইভ কথকতা: পৃথিবীতে প্রথম ফিল্ম আর্কাইভ স্থাপন হয় ফ্রান্সে।  অঁরি ল্যাংলোয়া ১৯৩৬ সালে ‘লা সিনেমাথেক ফ্রঁসেজ’ নামে ফিল্ম আর্কাইভ স্থাপন করেন।  এ নজিরকে সামনে রেখে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ শতাধিক দেশ নিজস্ব ফিল্ম আর্কাইভ গড়ে তোলে। সদ্য স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রকর্মীরাও আর্কাইভের গুরুত্ব অনুধাবন করেছিলেন। বিশেষ করে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরা ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার জন্য ১৯৭৫ সাল থেকে টানা আড়াই বছর আন্দোলন করেছিলেন। মূলত সেই আন্দোলনের ফসল আজকের ফিল্ম আর্কাইভ। তাদের দাবির মুখে ১৯৭৮ সালে এক সরকারি ঘোষণায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ’ গঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে এনাম কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ নামে নতুন করে পথচলা শুরু হয়।

Reneta

কিন্তু এই পথচলা কুসুমাস্তীর্ণতো নয়ই বরং উদ্বাস্তু হয়ে কাটাতে হয়েছে প্রায় ৪০ বছরই। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে বিশ্বের ফিল্ম আর্কাইভগুলোর আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভের (এফআইএএফ) সদস্যপদ পাওয়ার পরও দীর্ঘ প্রায় চার দশক ধরে অসংখ্যবার অসংখ্য জায়গায় স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটির ঠিকানা।

সচিবালয়ের ছোট্ট একটি কক্ষে কার্যক্রম শুরু হয়ে পরে ঢাকার ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের কাছে ভূতপূর্ব রাষ্ট্রপতি আহসানউদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে আর্কাইভের কার্যালয় স্থানান্তরিত হয়। একপর্যায়ে বাড়ি ছাড়ার নোটিস পেয়ে ১৯৮৭ সালে ফিল্ম আর্কাইভ স্থানান্তরিত হয় গণভবনে। গণভবনের ৩ নম্বর ব্লকের নিচতলা ও দোতলায় ৩ হাজার ৫০০ বর্গফুট জায়গায় কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এর ১০ বছরের মাথায় ১৯৯৮ সালে আবারো ঠিকানা পরিবর্তন হয়। এবার ঠিকানা মোহাম্মদপুরের ১২, গজনবী রোডে। ২০০৭ সাল পর্যন্ত এ ভাড়া বাড়িতেই চলে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কার্যক্রম। এবার বাড়িওয়ালা হাকেন দ্বিগুন ভাড়া।

ফলে তথ্য মন্ত্রণালয় শাহবাগ বেতার ভবনে ফিল্ম আর্কাইভের জন্য স্থান বরাদ্দ দেয়। এরপর টানা ১০ বছর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ঠিকানা ছিল এখানেই। ২০১৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সেখানেই কার্যক্রম পরিচালিত হয়। চার দশক ধরে আর্কাইভের অস্থায়ী এ যাত্রায় টানাহেঁচড়া করতে করতেই চলচ্চিত্রবিষয়ক গুরুত্বপূর্ণ অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, এমনকি হারিয়েও গেছে দুর্লভ অনেক কিছু।

অবশেষে দীর্ঘ উদ্বাস্তু জীবনে যতি টেনে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে আগারগাঁওয়ে ১.১২ একর জমির ওপর আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবন নির্মিত হয়েছে গত বছরের৩০ জুন।

আর্কাইভের সংগ্রহশালায় বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের ছবি

আর্কাইভের সংগ্রহশালা : প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৭ সালের মে পর্যন্ত ফিল্ম আর্কাইভের সংগ্রহ ছিল ১০৫টি পূর্ণদৈর্ঘ্য ছবি, ২৫টি নেগেটিভ, ১৫২টি সংবাদচিত্র, ৫৪০টি প্রামাণ্যচিত্র, ২১টি নেগেটিভ, ১৯টি ডিউপ নেগেটিভ, ১,১৫৬টি অন্যান্য। এছাড়া স্থিরচিত্র ৬,৭০০, বই ২,১৯৮, চিত্রনাট্য ৬৬০, পোস্টার ১,৬৫০, কাহিনী ও গানের বই ৯০০, পত্রপত্রিকা ৪,৪৯০, উৎসবসংক্রান্ত ৩২ ও বিবিধ ১,৫৫০টি। এগুলোসহ পরের ৩০ বছরের সংগ্রহ যোগ করে বর্তমান তালিকা দাড়িয়েছে ৩,১৯৬টি দেশী-বিদেশী চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র ও সংবাদচিত্রের প্রিন্ট, নেগেটিভ ও ডিউপ নেগেটিভ।

বর্তমানে পাঠাগারে প্রায় ৬৫,৪০৯টি ডকুমেন্ট সংরক্ষিত আছে। এসবের মধ্যে রয়েছে— চলচ্চিত্রসংক্রান্ত ৫,০৪৩টি বই, ৯,৪০১টি স্থিরচিত্র, ২,৬১৭টি ফটোসেট, ৭,০০৩টি পোস্টার, ২,৫১৫টি চিত্রনাট্য, ২৮৭টি গানের বই, ১,৩৬৫টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত কাহিনীচিত্র, ৮৮৫টি চলচ্চিত্র উৎসব সংক্রান্ত ডকুমেন্টস, ২২,৭৪৯টি চলচ্চিত্রসংক্রান্ত সংবাদ ক্লিপিংস, ১২,২৯৯টি সাময়িকী এবং ১,৩৩৬টি অন্যান্য ডকুমেন্টস। এছাড়া ৩,৬৩৬টি বিভিন্ন চলচ্চিত্রের সিডি/ডিভিডি রয়েছে। অন্যদিকে এখান থেকে নিয়মিত চলচ্চিত্র বিষয়ে গবেষণা ও প্রকাশনী বের হয়। এ পর্যন্ত চলচ্চিত্রের ওপর ৬০টি গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে ও চলতি অর্থবছরে ১৪টি গবেষণাকর্ম চলমান আছে। এছাড়া ৪৫টি চলচ্চিত্রসংশ্লিষ্ট গবেষণাকর্ম পুস্তক আকারে মুদ্রিত হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৩টি জার্নালও প্রকাশ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT