চলে গেলেন ‘রেড হট চিলি পেপার্স’-এর গিটারিস্ট শেরম্যান

একজন পুরুষ গিটার বাজাচ্ছেন, আবেগপ্রবণ পরিবেশে, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
আমেরিকার জনপ্রিয় রক ব্যান্ড ‘রেড হট চিলি পেপার্স’ এর গিটারিস্ট জ্যাক শেরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
২২ আগস্ট, শনিবার জ্যাক শেরম্যানের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ব্যান্ডের পক্ষ থেকে। কী কারণে তার মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে কিছু জানানো হয়নি।
‘রেড হট চিলি পেপার্স’ এর অফিশিয়াল টুইটারে লেখা হয়েছে, ‘তিনি একেবারেই আলাদা মানুষ ছিলেন। সব ভালো এবং মন্দ সময়ের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। শান্তিতে থাকুন।’
‘রেড হট চিলি পেপার্স’ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। সে বছরের ডিসেম্বরে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিলেল স্লোভাকের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন জ্যাক শেরম্যান। ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবামের বেশ কয়েকটি গানের গীতিকারও ছিলেন শেরম্যান।






