চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলবে না ইন্টারনেট এক্সপ্লোরারের ৮, ৯, ১০ ভার্সন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেট ব্রাউজ করতে ক্রোম, ফায়ারফক্স, ওপেরাসহ নানারকম নানা মানের উন্নত সব ব্রাউজার থাকলেও অনেকেই এখনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকেন। এদের কেউ কেউ আবার এই ব্রাউজারটির পুরোনো ভার্সন নিয়েই আছেন এখনো।

আপনিও যদি এই ‘কেউ কেউ’-এর একজন হন তবে জলদি আপনার ইন্টারনেট এক্সপ্লোরারটি আপগ্রেড করুন, অথবা অন্য ব্রাউজার ব্যবহার শুরু করুন। কেননা আজ মঙ্গলবার থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ এবং ১০-এর জন্য সব ধরণের সেবা বন্ধ করে দিচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

অর্থাৎ সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১১ ছাড়া আগের কোনোটির জন্যই ব্যবহারকারীরা কোনোরকম সিকিউরিটি আপডেট বা কারিগরি সহায়তা পাবেন না। এতে বিপদে পড়বেন তারা।

পুরোনো ভার্সনগুলোর সমস্যা যেহেতু আর ঠিক করা হবে না এবং নতুন নতুন ভাইরাস ও সাইবার হামলা থেকেও সুরক্ষার ব্যবস্থা করা হবে না, সেহেতু সেসব ভার্সনের ব্যবহারকারীরা থাকবেন সাইবার হামলার চরম ঝুঁকিতে।

‘নিয়মিত সিকিউরিটি আপডেট হামলা থেকে কম্পিউটারকে রক্ষা করে, সুতরাং নিয়মিত আপগ্রেড করে নতুন ভার্সন ব্যবহার করা জরুরি।’ প্রকাশিত আনুষ্ঠানিক ঘোষণায় জানায় মাইক্রোসফট।

ওই ঘোষণায় বলা হয়, ইন্টারনেট এক্সপ্লোরার ১১ আগের চেয়ে অনেক ভালো নিরাপত্তা, উন্নত পারফর্ম্যান্স, পুরোনো ভার্সনের তথ্য ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি উপযোগিতা এবং আধুনিক ওয়েব স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্য অনেক ভালো। তাই আগের ভার্সন বাদ দিয়ে এক্সপ্লোরার ১১ ব্যবহারের আহ্বান জানানো হয় সেখানে।

Reneta

তবে শুধু উইন্ডোজ ভিসতাতে এক্সপ্লোরার ৯ ব্যবহারকারীদের আজকের পরও সবরকম সেবা দিয়ে যাবে মাইক্রোসফট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইক্রোসফট
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT