আন্তর্জাতিক

চলন্ত বাস থেকে লাফ দিয়ে চোর ধরলেন তরুণী

চলন্ত বাস থেকে লাফ দিয়ে চোর ধরলেন তরুণী

চলন্ত বাস থেকে লাফ দিয়ে মোবাইল ফোন চোরকে ধরেছেন সঞ্চারী সাহা নামের ১৯ বছরের এক কলেজছাত্রী। সোমবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার একজন প্রতক্ষদর্শী সাবির বিশ্বাস জানান, কোলকাতার রামকৃষ্ণের সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সঞ্চারী সাহা বাসে করে কলেজে যাচ্ছিলেন। বাসে উঠার পর অন্য একজন যাত্রী তাকে জানান, এক ব্যক্তি তার পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে।

‘এ কথা শুনেই সঞ্চারী চলন্ত বাস থেকে লাফ দিয়ে সেই মোবাইল চোরকে হাতে নাতে ধরে ফেলেন। তার চিৎকারে পুলিশ এবং স্থানীয়রা এগিয়ে এসে চোরকে ধরতে করে।

আটকের পর ওই ব্যক্তি মোবাইল চুরির কথা অস্বীকার করে। পরে তার শার্টের গুপ্ত পকেট থেকে মোবাইলটি উদ্ধার করা।

ব্যারেকপুর পুলিশ কমিশনার রাজেস সিংহ জানান, সঞ্চারী সাহার সাহসী ভূমিকাকে শ্রদ্ধা করছি। আমরা সবসময় এই ধরনের কাজের প্রশংসা করি।

বিষয়:মোবাইল চুরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…