চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

এনায়েতুর রহমান এনায়েতুর রহমান
১০:১১ অপরাহ্ণ ১৩, মে ২০২২
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
শিকলবন্দি কিশোরের নির্যাতনের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর গলাচিপায় মোবাইল ও টাকা চুরি করার অভিযোগে এক কিশোরকে তিনদিন ধরে নিজ বাড়ীতে শিকলে বেঁধে বেদম মারপিট করেছে অত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। পরে ছেড়ে দেয়া হলে গভীর রাতে বাড়ী থেকে পালিয়ে যায় নির্যাতনের শিকার কিশোর।

এ ঘটনা জানার পর ঘটনায় জড়িতদের মধ্যে তার মামাতো বোন, মামী ও এক প্রতিবেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্যদের গ্রেপ্তার ও পলাতক কিশোরকে উদ্ধারে অভিযান চলছে।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে নির্যাতনের শিকার ১৪ বছরের মুন্না নামের ওই কিশোরের বাবা শ্বশুর বাড়ীতে ঘর তুলে বসবাস করত। কয়েক বছর আগে তার মা মারা যাওয়ায় বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চাকরী করেন। বাড়ীতে সৎ মায়ের অনাদরে মুন্নার অসহায় ছন্নছাড়া জীবন যাপন করতে হয়। কিছুদিন আগে বাড়ী তালাবদ্ধ করে সৎ মা ঢাকায় বাবার কাছে বেড়াতে গেলে বাইরে বেঁচে থাকার জন্য ছোটখাট চুরিতে জড়িয়ে পড়ে ওই কিশোর। সম্প্রতি বেড়াতে আসা মামাতো বোন ও ভগ্নিপতির মোবাইল ফোন ও কিছু টাকা চুরি হলে গত ৯ মে মুন্নাকে অভিযুক্ত করে মামাতো বোন, ভাই, ভগ্নিপতি প্রতিবেশিরা মিলে মুন্নাকে ধরে শিকল দিয়ে বেঁধে তিনদিন ধরে বেদম মারপিট করে। পরে ছেড়ে দেয়া হলে ১১ মে গভীর রাতে মামার পাশের বিছানা থেকে উঠে মুন্না পালিয়ে যায়।

Banglabid

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্যাতনের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। জড়িতদের গ্রেপ্তার প্রচেষ্টা ও মুন্নাকে খোঁজা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএসপিআর পরিচালকের সঙ্গে ডিজাব নেতাদের মতবিনিময়

পরবর্তী

পিএসজিতে এমবাপের বিকল্প নুনেজ!

পরবর্তী
পিএসজিতে এমবাপের বিকল্প নুনেজের জন্য খোঁজ চলছে, ফুটবল খেলোয়াড়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে এমবাপের বিকল্প নুনেজ!

ফুটবল ম্যাচে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিকে জরিমানা করল উয়েফা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT