চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ: চালক ও হেলপার ৪ দিনের রিমান্ডে

রুমন রেজা রুমন রেজা
৫:৩১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
আদালত
A A

চলন্ত ট্রাকে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত ট্রাক চালক মেহেদী হাছান ও হেলপার সোহান ওরফে তুহিনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আফতাবুজ্জামান এই দুইজনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই দুই আসামীকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে চালক মেহেদী হাছানকে এবং বৃহস্পতিবার সকালে রাজধানীর সাভার থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা গ্রামের নবী হোসেনের ছেলে। তার সহযোগী সোহান রাজশাহী জেলার পুটিয়া থানার পশ্চিম কানাইপাড়া গ্রামের তমাজিৎ এর ছেলে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই কিশোরী তার মায়ের উপর অভিমান করে গাজীপুরের নিজ বাড়ি থেকে বেরিয়ে চৌরাস্তায় আসার পর অভিযুক্ত ট্রাকচালক ও হেলপার তাকে জোর করে ট্রাকে তুলে নেয়। এরপর তারা রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের এসিআই পানিরকল এলাকায় পরিত্যক্ত ট্রাক থেকে ওই কিশোরীকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

Reneta

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে ওই দুই ব্যক্তিকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিমান্ড মঞ্জুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT