বিনোদন

চলতি মাসেই ফার্স্ট লুকে ‘বাহুবলী-টু’

চলতি মাসেই ফার্স্ট লুকে ‘বাহুবলী-টু’

‘বাহুবলী’র ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ ছবির ফার্স্ট লুক প্রকাশ করার ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পরিচালক এসএস রাজামৌলি জানিয়েছেন, ২২ অক্টোবর ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তির ফার্স্ট লুক প্রকাশ করা হবে। আর ছবির ট্রেলারটি মুক্তি পাবে ২০১৭ সালের শুরুর দিকে।

ছবিতে ভিজুয়্যাল ইফেক্টের জন্য ২৫ কোটি রুপি খরচ করা হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন শিগগিরই ‘বাহুবলী’র ত্রিমাত্রিক সিরিজ মুক্তি পাবে।

‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তির শুটিং চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক। ২০১৭ সালের ২৮ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয়:বাহুবলী টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…