চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি অর্থবছরেই নিবন্ধিত করদাতার সংখ্যা হবে ২০ লাখ: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৪৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৬
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমানে প্রতি বছর গড়ে ১১ লাখ করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিচ্ছেন। তবে আশা করছি, চলতি অর্থবছর শেষেই তা ১৮ লাখ ছাড়িয়ে ২০ লাখ হবে। একইসাথে বর্তমান সরকারের মেয়াদেই ৫ লাখ কোটি টাকার বাজেট দেয়া হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘আয়কর সপ্তাহ উদ্বোধন ও সেরা করদাতা সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার প্রথমবারের মতো ২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, এক সময় কর দিতে মানুষ ভয় পেত। তবে যে হারে করদাতা বাড়ছে, তাতে মনে হচ্ছে, মানুষের মধ্যে সে ভয় আর নেই। এখন করদাতাবান্ধব সংস্কৃতি তৈরি হয়েছে। তবে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের আরো করবান্ধব সেবার প্রতি মনোযোগী হতে হবে।

তিনি আরো বলেন, এখন ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। তাই একজন করদাতাকে প্রতিবছর ওই সময়ের মধ্যেই কর দিতে হবে। তবে কেউ চাইলে সময় বৃদ্ধি করতে পারবেন। আয়কর সপ্তাহ করা হচ্ছে যাতে মানুষ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর দেন। দেশসেবা করতে মানুষ কর দেবেন, এটাই আমার প্রত্যাশা। কর দেয়া এক ধরনের বাহাদুরীর কাজও বটে। কারণ করের টাকা দিয়েই দেশের উন্নয়ন কাজ করা হয়’।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘সরকারের দায় হচ্ছে জনগণের আয়। আর সরকারের আয় হচ্ছে কর। তাই যারা কর দিচ্ছেন সেই সব করদাতাদেরকে আমি অভিনন্দন জানাই। যাদের করযোগ্য আয় আছে, অথচ কোন কারণে দিচ্ছেন না, তাদেরকে তিনি কর প্রদানের আহবান জানান।
তিনি বলেন, যারা কর দিচ্ছেন না তারা যদি কর দিতে এগিয়ে আসেন, তাহলে আমরা আরো দ্রুত সমৃদ্ধশালী হবো। করের টাকা দিয়েই বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ আমাদের জনগণকে বিভিন্ন ধরনের সামাজিক সেবা দেয়া হচ্ছে’।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আয়কর মেলার মতো অনেক সৃজনশীল উদ্যোগের ফলে জাতীয় রাজস্ব বোর্ড পূর্বের যেকোন সময়ের চেয়ে করদাতাদের বেশি আস্থা অর্জন করেছে। জনগণের করের টাকায় দেশে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে দেখে জনগণ আরো বেশি কর দিয়ে সরকারের উন্নয়নের অংশীজন হতে চায়’।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এনবিআর করদাতাদের উন্নততর করসেবা প্রদানে প্রতিশ্রতিবদ্ধ। করদাতাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব আহরণে এনবিআর কর্তৃক সৎ করদাতাদের প্রণোদনা দিতে ট্যাক্স কার্ড সংখ্যা বৃদ্ধি ও কার্ড প্রদানের ক্ষেত্রে বৈচিত্র আনা হয়েছে। ভবিষ্যতে আরো বৈচিত্র আনা হবে’।

অনুষ্ঠানে ২০১৬-২০১৭ করবর্ষে সেরা করাদাতার স্বীকৃতি হিসেবে ১৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেয়া হয়।

ট্যাগ: আয়করআয়কর মেলাকরদাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটসম্যানদের জন্য কুমিল্লার হতাশাজনক পারফরম্যান্স: শান্ত

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে: বার্নিকাট

পরবর্তী
ফাইল ফটো

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে: বার্নিকাট

খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ জলদস্যুর আত্মসমর্পণ

সর্বশেষ

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT