চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৫১ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৭
বিনোদন
A A
ওমর সানি, মিশা সওদাগর ও ড্যানি সিডাক

ওমর সানি, মিশা সওদাগর ও ড্যানি সিডাক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।

সভাপতি প্রার্থী ওমর সানি বলেন, ‘অনিয়ম বন্ধের জন্য কাজ করতে চাই। শিল্পীদের সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই। দুঃস্থ শিল্পীদের অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে। যৌথ প্রযোজনার ছবিগুলো সঠিক নিয়ম মেনে তৈরি করা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণ করতে চাই। এর জন্য অনুরোধ করছি আমাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য।’

সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘ব্যাংকে এক কোটি টাকার স্থায়ী আমানত করব। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে শিল্পীদের নামে জীবনবীমা করা হবে। এমন একটি উপদেষ্টামন্ডলী গঠন করা হবে, যারা নজির সৃষ্টি করার মতো কাজ করবেন।’

Banglabid

ড্যানি সিডাক বলেন, ‘আমাদের প্যানেল জয়ী হলে শিল্পীদের আবাসনের জন্য শিল্পীপল্লী তৈরি করব। তাদের সুস্বাস্থ্য, সুচিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। প্রবীণ শিল্পীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করব। সমিতির নিজস্ব কার্যালয় স্থাপন ছাড়াও চলচ্চিত্রের মান উন্নয়নে একটি নীতিমালা প্রস্তুত করব।’

এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মনতাজুর রহমান আকবর। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন নাজমূল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিন প্যানেল থেকে মোট ৫৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোট ভোটারের সংখ্যা ৬২৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT