চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ক্ষমতা গ্রহণ

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৭:২২ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে অতিথি চিত্রনায়িকা কবরীকে স্বাগত জানানো হয়

চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে অতিথি চিত্রনায়িকা কবরীকে স্বাগত জানানো হয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শীর্ষ নেতাদের মতে, সব আইনী বাধা শেষ, এখন ক্ষমতা গ্রহণে আর কোনো বাধা নেই। এখানে কেউ এসে ক্ষমতা হস্তান্তর করবে না। যারা জিতেছে, তারা এমনিতেই ক্ষমতা গ্রহণ করেছে। এখন থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সব কার্যক্রম পরিচালনা করবে। এমনটাই জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জায়েদ খান।

আজ বুধবার বিকালে ক্ষমতা গ্রহণ উপলক্ষে রাজধানীর বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নির্বাচিত নতুন কমিটি। এখানে নির্বাচিত সদস্যরা ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নিবাচনের কমিশনার মনতাজুর রহমান আকবরসহ অনেকে।

চিত্রনায়িকা কবরী বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে অনেক সমস্যা আছে। শিল্পীদের অনেক অভাব–অভিযোগ আছে। আশা করব এসব দূর করতে বর্তমান কমিটি কাজ করবে।’

Banglabid

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এবার নির্বাচনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটা কখনোই আশা করিনি। আমি আশা করব, যারা পরাজিত হয়েছেন, তারাও নির্বাচনে বিজয়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের শিল্পীদের উন্নতির জন্য কাজ করবেন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে নতুন কমিটির সঙ্গে অতিথিরা

গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও তাতে আপত্তি জানান পরাজিত প্রার্থীদের মধ্য থেকে কয়েকজন। পরে তাদের আপত্তির কিছু সত্যতাও পাওয়া যায়। যেমন নির্বাহী কমিটির একজনকে নির্বাচিত ঘোষণা করা হলেও পরে দেখা যায় তিনি নির্বাচিত হননি। তার জায়গায় আরেকজন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদপ্রার্থী ওমর সানির প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়ে যায়।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থী প্রযোজক ও অভিনয়শিল্পী রমিজ উদ্দিন ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারি জজ আদালতে রীট করেন। গতকাল মঙ্গলবার বিকালে তা স্থগিত করেন জেলা দায়রা জজ। পাশাপাশি তিনি ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করেন।

Reneta

আদালতের নিষেধাজ্ঞার মাঝেই গত ১১ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত সংখ্যাগরিষ্ট সদস্য শপথ নেন। যারা সেদিন শপথ নিতে পরেননি, সংবাদ সম্মেলন শেষে তাদের মধ্য থেকে আলীরাজ, নাসরীন, সাইমন আর ইমন আজ শপথ নিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান নতুন সভাপতি মিশা সওদাগর। এখনো আরও কয়েকজন শপথ নেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পানিতে ডুবে তিন শিশুকন্যার মৃত্যু

পরবর্তী

সৌদি আরবে না দিলেও ভ্যাটিকানে মাথায় স্কার্ফ দিলেন ট্রাম্পের স্ত্রী-কন্যা

পরবর্তী
মাথায় স্কার্ফ পড়েন মেলানিয়া ও ইভানকা ট্রাম্প

সৌদি আরবে না দিলেও ভ্যাটিকানে মাথায় স্কার্ফ দিলেন ট্রাম্পের স্ত্রী-কন্যা

এবার হবে কিউই বধ?

সর্বশেষ

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT