বিনোদন

চলচ্চিত্র পরিবারের দাবির প্রতিবাদে জাজের মানববন্ধন

চলচ্চিত্র পরিবারের দাবির প্রতিবাদে জাজের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ

যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। একই সময়ে ছবি দুটির মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘নবাব’ এবং ‘বস টু’ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এখানে উপস্থিত ছিলেন কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী এবং পরিবেশক, প্রদর্শক ও বুকিং এজেন্ট জোটের একাংশের নেতাকর্মীরা।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘ঈদে “নবাব” ও “বস টু” ছবির মুক্তি দিতেই হবে। আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি।’

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘প্রেক্ষাগৃহ বাঁচাতে ভালো ছবির বিকল্প নেই। ১২০০ হল থেকে এখন সারা দেশে আছে ২৫০টি হল।’

চিত্রনায়ক রোশান বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ছবি চলে, অন্যদের ছবি চলে না। তাই তারা চায় না জাজের ছবি চলুক।’

ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ​, শুভশ্রী ও ঢাকার নুসরাত ফারিয়া আর ‘নবাব’ ছবিতে ঢাকার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।

‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটি মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়
‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটি মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়

ছবি: সংগৃহীত

বিষয়:নবাব বস টু মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…