চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে সিয়ামের অভিষেক

আসিফ রহমান খানআসিফ রহমান খান
৬:২৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সিয়াম আহমেদের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। ‘পোড়ামন-২’ ছবি দিয়ে বড়পর্দায় আসছেন তিনি। ছবির পরিচালক রায়হান রাফি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান রাফি বলেন, ‘এই ছবির জন্য সিয়ামকে আমরা চুক্তিবদ্ধ করেছি। গল্পের জন্য সুজন চরিত্রে সিয়াম পারফেক্ট।’

গত ক’দিন ধরেই জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় ‘পোড়ামন ২’ ছবির নায়ক কে থাকছেন তা নিয়েই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হয়ে নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে সিয়ামের। আর এতে তার নায়িকা হিসেবে থাকবেন পূজা চেরি।

চলচ্চিত্রে অভিষেক হওয়ার বিষয়ে চ্যানেল আই অনলাইনকে সিয়াম বলেন, ‘আমি ভালো একটা কাজের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এই চলচ্চিত্রের আগেও ১৪ থেকে ১৫টি প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে মিলেনি। এবার সবকিছু ঠিক ভাবে হয়েছে, তাই ছবিটি করছি।’

ছবির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির প্রস্তুতির জন্য আমি অন্য কাজ থেকে নিজেকে দূরে রেখেছি আপাতত। সুজন চরিত্র ফুটিয়ে তোলার জন্য আসলে যা করা দরকার তাই করছি। আমাকে অনেক ছবি দেখতে হচ্ছে, বই পড়তে হচ্ছে, রিহার্সেল করছি কদিন ধরে, নিয়মিত ফিটনেস ধরে রাখার জন্য জিম করছি। এক কথায় ছবিতে আমি আমার নিজের সেরা পারফর্ম্যান্স দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘পুরো তরুণ একটা টিম কাজ করছে এখানে। তাই বিষয়টি খুবই চ্যালেঞ্জিং। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। এখন বাকিটা দর্শকের ওপর নির্ভর করে। চলচ্চিত্রে এখন অনেকেই আসছে। কাজ করছে তরুণরাও। তাই আপনারা যদি এই তরুণদের পাশে থাকেন তাহলে আপনাদের অনুপ্রেরণা কাজের ধারাবাহিকতা বাড়াবে।’

Reneta

পোড়ামন-২ প্রসঙ্গে তিনি বলেন, এই ছবির গল্প প্রেম কাহিনী। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে দেখার মতো একটি ছবি। যেহেতু আমার প্রথম ছবি এটি, তাই দর্শকদের ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। এতে আমার কাজে সাহস যোগাবে।

২০১২ সালে মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন সিয়াম আহমেদ। ২০১৪ সালে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ভালোবাসা ১০১’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য ও নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ২০১৬ সালে সিয়াম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।

প্রথমে এই ছবিতে নায়ক হিসেবে রোশানকে ঘোষণা করা হলেও ‘বেপরোয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ততার কারণে কাজটি করতে পারছেন না রোশান। তাই ছবির জন্য খোঁজা হচ্ছিল নতুন মুখ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে ‘পোড়ামন ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির নির্মাণ কাজ শেষ করা হবে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ নির্মাণ করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোড়ামন-২রায়হান রাফিসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT