চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রে নিষিদ্ধ’ শাকিব খানের নতুন ছবি ‘আমি নেতা হব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, আবার কারও মতে চলচ্চিত্রে তিনি ‘অবাঞ্ছিত’, কেউ তার সঙ্গে কাজ করবে না। গত ২৩ জুন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এ সিদ্ধান্ত নেয়।

কিন্তু নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান। তার নতুন এই ছবির নাম ‘আমি নেতা হব’। পরিচালক উত্তম আকাশ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা—মিষ্টি জান্নাত ও সুপ্তি। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজক সেলিম খান। ছবির কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।

শাকিব খান জানালেন, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্ত তিনি লোকমুখে শুনেছেন। এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। আর ‘আমি নেতা হব’ ছবির ব্যাপারে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন গত মে মাসে।

বললেন, ‘আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।’

এদিকে চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন সংবাদ মাধ্যমকে জানান, বহিষ্কারের আগেই চুক্তি হয়েছে, এখন শুটিং শুরু করবেন—এ সুযোগ দেওয়া হবে না। শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান।

এ অবস্থায় দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে কাজ করার ব্যাপারে দ্বিধায় পড়েছেন কিছু নির্মাতা। তারা আশা করছেন, শাকিব খানকে নিয়ে এই জটিলতার শিগগিরই সমাধান হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে দেশীয় চলচ্চিত্রশিল্প।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজারে আসছে প্রকৃতি বিশেষায়িত ‘দৈনিক প্রকৃতির সংবাদ’

পরবর্তী

‘দুই দল’ নিয়ে টানা তিন মৌসুম তৃতীয় বিভাগ বাছাই!

পরবর্তী

‘দুই দল’ নিয়ে টানা তিন মৌসুম তৃতীয় বিভাগ বাছাই!

সংবাদপত্রবাহী মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT