চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে দুর্দিন, সমাধানে সংসদে কথা তুললেন সুবর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
বিনোদন
A A

‘আমাদের সংস্কৃতির অংশ চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতার। দুঃখজনক হলেও সত্য, আমাদের চলচ্চিত্র খুব দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে অতিসত্ত্বর ৬৪ জেলায় সিনেমা হলগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো সহ আরও সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে।’

চলচ্চিত্রের সংকট আর সম্ভাবনা নিয়ে সংসদে দাঁড়িয়ে এভাবেই কথা বলেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

রবিবার (৩ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতার প্রসঙ্গে বেশকিছু দাবি দাওয়ার কথা তুলেন সুবর্ণা মুস্তাফা।

এমন প্রস্তাবনার পাশাপাশি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে সুবর্ণা আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, চলচ্চিত্রের এই দুর্দিনে আপাতত বাংলা চলচ্চিত্রকে কর(ভ্যাট) মুক্ত করে দিতে। একই সাথে আমার আবেদন, বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে হলগুলোকে ইউটিলিটি বিল মুক্ত করার মতো প্রয়োজন মাফিক আরো কিছু প্রণোদনা দেয়া হোক।

চলচ্চিত্র ছাড়াও একই সাথে সুবর্ণা কথা বলেন টেলিভিশন, মঞ্চ ও বেতার নিয়েও। টেলিভিশনের ডিজিটাল ডিস্ট্রিবিউশনের অভাব এবং লাগামহীন বিজ্ঞাপন রোধের বিষয়ে কথা বলা ছাড়াও শিল্পীকে স্বীকৃত পেশা হিসেবে স্বীকৃতি দেয়ারও অনুরোধ করেন তিনি।

সংসদে দাঁড়িয়ে চলচ্চিত্র নিয়ে সময় উপযোগি বক্তব্য রাখায় চলচ্চিত্রের মানুষেরা প্রশংসা করছেন সুবর্ণা মুস্তাফার। চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতার নিয়ে সংসদে কথা বলায় সোশাল মিডিয়াতেও সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরও বাহবা পাচ্ছেন এই অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রটেলিভিশনবেতারমঞ্চলিড বিনোদনসংসদসংসদ সদস্যসাংসদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT