চলচ্চিত্রের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, তিনি একটি সভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের চলচ্চিত্রের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
এবার চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন শিল্পী। এর মধ্যে সেরা চলচ্চিত্র ও পরিচালকসহ সর্বোচ্চ ১১টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গোর’।
আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






