চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের আরো ২৬০ জনের পাশে অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
বিনোদন
A A

মানুষের দুঃসময়ে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। চলচ্চিত্রের মানুষের জন্য তো আরো উদার এই শিল্পী। বিশ্বজুড়ে মহামারি করোনার এই সংকটকালে ঢাকাই চলচ্চিত্রের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন ‘খোঁজ-দ্য সার্চ’-এর এই অভিনেতা।

গত শুক্রবার (২৭ মার্চ) ঢাকাই চলচ্চিত্রের অন্তত ২৩০ জন অসচ্ছল শিল্পীর কাছে নিত্য প্রয়োজনী দ্রব্যাদি পৌঁছে দিয়েছেন অনন্ত জলিল। তাকে এই কাজে সহযোগিতা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবার পরিচালক ও প্রযোজক সমিতির উদ্যোগে চলচ্চিত্রের আরো ২৬০ জন অচ্ছল মানুষের পাশে দাঁড়ালেন অনন্ত।

রবিবার বিকেলে চলচ্চিত্রের কলাকুশলী, সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয়-শাখার অসচ্ছলদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে বলে জানান চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। এসময় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহানসহ এফডিসি কেন্দ্রিক ১৭ টি সংগঠনের নেতারা।

এসময় খসরু বলেন, চলচ্চিত্র নায়ক প্রযোজক অনন্ত জলিলের সহযোগিতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ চলচ্চিত্রের সতেরোটি সংগঠনের উদ্যোগে এই আপদকালীন সময়ে কলাকুশলী সহকারি, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন বয় সহ সকল শাখার লোকজনদের সহযোগিতা প্রদান করা হয়।

এরআগে এমন উদ্যোগ নেয়ার জন্য চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। সামনে যে কোনো বিপদে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ানোরও কথা বলেন তিনি।

মারণব্যাধী করোনার ছোবলে বন্ধ চলচ্চিত্রের শুটিং। আর এ কারণে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিনেমার সঙ্গে জড়িত টেকনিশিয়ান ও শ্রমিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলএফডিসিকরোনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT