চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রকে ‘গুডবাই’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শামিম আহমেদ রনি ও শাকিব খান

শামিম আহমেদ রনি ও শাকিব খান

‘গুডবাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করছি। আর সম্ভব না। এত পলিটিক্স আর প্যাঁচ! যার যা খুশি ভাবুক। ভালো থাকুক।’ গতকাল ১৬ আগস্ট বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন আলোচিত চিত্রপরিচালক শামিম আহমেদ রনি।

এদিকে শামিম আহমেদ রনির এই ঘোষণা নিয়ে ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে চলচ্চিত্র পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ।’

গত ২৯ এপ্রিল শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করে চলচ্চিত্র পরিচালক সমিতি। তাকে পাঠানো এক নোটিশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে শামিম আহমেদ রনিকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি এই সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যান, যা নিয়ম নীতির সুস্পষ্ট লংঘন। এ ছাড়া সমিতি কর্তৃক ‘রংবাজ’ নামে সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়মনীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি। এ দুই কারণে তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মনে করছে সমিতি। এরপর চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা বলে তার সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে রনির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচয়পত্র ও বিএফডিসির গেট পাশ সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয়। এরপর গত ৯ মে চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন এই নির্মাতা। কিন্তু এ ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শাকিব খানকে নিয়ে নির্মিত ‘মেন্টাল’ ও ‘বসগিরি’  ছবি দুটি দিয়ে আলোচিত হন তরুণ পরিচালক শামিম আহমেদ রনি। এ বছর মুক্তি পায় তার পরিচালিত আরেকটি ছবি ‘ধ্যাততেরিকি’। শাকিব খানকে নিয়ে ‘রংবাজ’ ছবির কাজ শুরু করলেও পরে ছবিটি ছাড়তে বাধ্য হন। অন্য একজন পরিচালককে ছবিটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খানশামিম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT