চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রকে এগিয়ে নিতে শাকিবের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজমান। বিশেষ করে চলচ্চিত্র পরিবারের সঙ্গে তারকা অভিনেতা শাকিব খানের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিলো না। সেই থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিবের নেতৃত্বেই আসছে চলচ্চিত্রের নতুন সংগঠন। আর সেই গুঞ্জন এবার সত্যি হল। চলচ্চিত্রের নতুন সংগঠনের ঘোষণা দিলেন শাকিব নিজেই। শুধু তাই না, বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য সব দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

সোমবার দুপুর ১২টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম-এর সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ সবাইকে এ আহ্বান জানান শাকিব। এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

যৌথ প্রযোজনা নিয়ে শাকিবের সঙ্গে বিরোধ স্পষ্ট হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর। দু দফায় তাকে ‘বয়কট’ও করা হয়েছিলো এই সংগঠনগুলো থেকে। কিন্তু শেষ পর্যন্ত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুকের উত্তরার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে সব ঝামেলা চুকিয়ে ফেলেন শাকিব। আর এরপর থেকেই মনে করা হচ্ছিলো চলচ্চিত্রে সুবাতাস বইতে চলেছে!

কেনো না, চলচ্চিত্র পরিবারের নেতারা শাকিবের সঙ্গে ভালোভাবেই সব মিটমাট হয়ে যাওয়ায় শাকিবকে এফডিসিতেও আমন্ত্রণ জানিয়ে ছিলেন। সেসময় শাকিবের সঙ্গে আর কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেছিলেন নেতারা। এমনকি শাকিব নিজেও জায়েদ খানের সঙ্গে সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসেও যান। কিন্তু এতোসব কিছুর পরও বিশাল পরিসরেই নতুন সংগঠনের ঘোষণা দিলেন শাকিব। যদিও এই সংগঠনে তার নাম আছে সর্বশেষ সদস্য হিসেবে।

কিন্তু নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’-এর আন্তর্জাতিক সম্পাদক ও চিত্রনায়িকা মৌসুমীর মতে, নতুন এই সংগঠনের সবকিছুই এসেছে শাকিব খানের মাথা থেকে। তিনিই এই সংগঠনটি করার জন্য প্রথমে প্রস্তাব করেন। যদিও গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে নেই শাকিব।

অন্যদিকে নতুন সংগঠন নিয়ে আশাবাদী শাকিব খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি ইঙ্গিত দিয়ে তিনি সবাইকে ‘ব্যান’ কালচার থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ইদানিং ইন্ডাস্ট্রিতে ‘ব্যান’ কালচার হয়ে দাঁড়িয়েছে। আর এমন মানুষদের ব্যান করা হচ্ছে যারা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাইছে। তাই আসুন, ব্যান কালচার পরিহার করে সবাই মিলে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাই।

ট্যাগ: চলচ্চিত্র ফোরামশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যু এবং নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বরের ভিন্ন সুর

পরবর্তী

ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি

পরবর্তী

ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি

শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত: শিক্ষকেরাই নিতে পারেন চ্যালেঞ্জটি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT