চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ বর্ষে আরো বড় পরিসরে ‘বাংলাবিদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বাংলা ভাষাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দেবার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতেই এই আয়োজন। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটির উদ্বোধন ঘোষণা করা হয়। জানানো হয়, ২১ জানুয়ারি থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২০’ প্রতিযোগিতার নাম নিবন্ধন চলবে। দেশের আটটি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমিরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। অনুষ্ঠান সভাপতিত্ব করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রতিযোগিতার এবারের বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং অভিনেত্রী ত্রপা মজুমদার। সংবাদ সম্মেলনে তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি, এমাদ ইস্পাহানি ও আলি ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান সহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ‘আমার বাড়ি, আমার ঘর, আমাদের দেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা সবকিছুই অনেক গৌরবের, অনেক অহংকারের এ কথাগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি। কিন্তু সত্যিকার অর্থে সেগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কে কতোটুকু চেষ্টা করি? তবে কি দেশ ও ভাষার জন্য এই ভালবাসার কথা শুধু বলার জন্যই বলা? তারাই যদি বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্ম এবং দেশে ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাঙালিদের সামনে তুলে ধরতে পারেন তবেই স্বার্থক হবে আমাদের দেশ ও আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। মূলত এই ধারা বজায় রাখতেই ইস্পাহানি আয়োজিত ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় চতুর্থবারের মত আয়োজনে তাদের সঙ্গে যুক্ত হলো চ্যানেল আই। আশা করি আগের তিন বর্ষের তুলনায় অনেক বড় পরিসরে এবং সুন্দরভাবে আয়োজিত হবে অনুষ্ঠানটি।

Reneta

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, আশা করছি পরবর্তী প্রজন্ম যেন বাংলাকে ধারণ করতে পারে হৃদয়ে এবং মস্তিষ্কে।

অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাকে ছড়িয়ে দেয়া চারিদিকে। কারণ এই বাংলার জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

অভিনেত্রী ত্রপা মজুমদার বলেন, যত কাজ করি তার কোনোটাতেই আত্মতৃপ্তি পাই না। কিন্তু বাংলাবিদের বিচারকের কাজ করে আত্মতৃপ্তি পাই। বাচ্চারা এত জানে, এটা দেখে খুব ভালো লাগে।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশ সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রপা মজুমদারফরিদুর রেজা সাগরবাংলাবিদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT