চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং শিবির কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আলাওল হল মাঠে এ ঘটনা ঘটে।
আলাওল হল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রথমে শিবির ছাত্রলীগ কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আলাওল হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করা হয়। পরে ছাত্রলীগ এ এফ রহমান হলে এবং শিবির আলাওল হলের সামনে অবস্থান নেয়।
পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ শিবির কর্মীকে আটক করেছে।







