চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অনুপম সেনকে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ভয়াবহতা এবং জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৫ জনকে উড়োচিঠির মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করা হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে পাঠানো এই হুমকিবার্তায় ভীত নন বলে উপাচার্যদ্বয় জানিয়েছেন। কোন গোষ্ঠিকে সন্দেহ করছেন না বলেও জানান তারা।

অনুপম সেনের কাছে ডাকযোগে পাঠানো কম্পিউটার কম্পোজ করা চিঠিতে এই দুইজন উপাচার্যসহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ রিয়াজ হায়দার চৌধুরী, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা, চন্দন দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙ্গালিকে হত্যার হুমকি দেয়া হয়।

দুপুরে এই হুমকির ব্যাপারে অবগত অবগত হওয়ার কথা চ্যানেল আই অনলাইনকে জানান চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি অবগত করার কথা জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে জানিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. অনুপম সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই উড়োচিঠিতে আমি ভীত নই। চিঠিতে প্রেরকের নাম ঠিকানারও উল্লেখ নেই। কাউকে সন্দেহও করছি না।

“তোমরা যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছো। ১৯৭১ সালে মীমাংসিত যুদ্ধাপরাধ নিয়ে তোমরা বাড়াবাড়ি করায় দেশের মানুষ বিভ্রান্ত হয়েছে। এই কারণে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে। তোমাদের যাবতীয় ইচ্ছা পূরণের জন্য নির্দেশ দেওয়া হল। আগামী কোরবানির ঈদের গরুর সঙ্গে তোমাদেরও জবাই করা হবে। নির্ধারিত সময়ের আগে আমাদের পরিচয় তোমাদের নিশ্চিত করা হবে।” এমনটি লেখা চিঠিতে।

হুমকিতে ভীত নই উল্লেখ করে চবি উপাচার্য চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আল্লাহ রসুল বিশ্বাস করি। মৃত্যুতে বিশ্বাস করি। অসাম্প্রদায়িকতার গৌরব এবং মানবিক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করি। আমাদের সবার কাছেই এই বাংলাদেশই কাম্য।

Reneta

প্রকৃত ইসলামকে হৃদয়ে ধারণ করি উল্লেখ করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। তিনি বলেন, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যার কাছে সকল লোক নিরাপদ তিনিই প্রকৃত মুসলমান।

আমার দ্বারা কারও কোন ক্ষতি হয়নি দাবি করে বিপথগামীরা ক্ষতি করার চেষ্টা করতে পারে বলে শঙ্কাও প্রকাশ করেন ড. ইফতেখার উদ্দিন।

চলতি মাসেই গুলশান-শোলাকিয়ার সন্ত্রাসী হামলার পর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানের রেশ না কাটতেই এমন হুমকির বার্তা পাঠানো হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানশোলাকিয়াহত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT