চট্টগ্রাম পুলিশে রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে একই পদে সিলেটে মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও, উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে একই পদে বরিশাল মহানগর পুলিশে ও মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেটের উপ-কমিশনার, এম এ মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার (কমান্ড্যান্ট), মো. মোখলেছুর রহমান, এস এম মোস্তাইন হোসেন ও মো. মারুফ হোসেনকে চট্টগ্রামের উপ-কমিশনার।
আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার, নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআইয়ের পুলিশ সুপার, মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (চলতি দায়িত্বে) এবং মো. আবুল খায়েরকে রাজশাহীর পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।






