চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

চট্টগ্রাম সিটি নির্বাচনে ৫ বছর পরে আবারো আলোচনায় বৃষ্টির প্রভাব। আ জ ম নাছির বৃষ্টির কল্যাণে জয়ী হতে না চাইলেও বলেছেন, জলাবদ্ধতা যেহেতু চট্টগ্রামের বড় সমস্যা, তাই বৃষ্টি হলে ভোটারের মনে প্রভাব পড়বে। তবে মনজুর আলমের দাবি, গতবারের মতো বৃষ্টি তার জন্য আশীর্বাদ না হলেও অভিশাপ হবে না।

বন্দরনগরীতে নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার একদিন আগে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনো ইলশেগুঁড়ি, কখনো একটু বেশি। এর মধ্যেই নির্বাচনী প্রচারে দুই প্রধান মেয়র প্রার্থী। ২০১০ সালের নির্বাচনে ভোটের দু’দিন আগে মুষলধারের বৃষ্টিতে নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেলে ভোটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন তখনকার সদ্যবিদায়ী মেয়র মহিউদ্দিন চৌধুরী। এবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তার জন্য বৃষ্টি আশীর্বাদ হতে পারে কি না, বৃষ্টির মধ্যে প্রচারণায় বের হওয়ার আগে এমন প্রশ্নে কূটনৈতিক উত্তর ছিলো তার।

তিনি বলেন, বৃষ্টি একটি প্রাকৃতিক বিষয়। এতদিন কেবল মুখেই কথা বলেছি। এখন প্রচারণার সময় বৃষ্টির কারণে ভোটাররা চাক্ষুস দেখতে পারবে জলাবদ্ধতা কত ভয়াবহ রূপ ধারণ করে।

Banglabid

কিছুক্ষণ পর নগরীর দেওয়ানবাজার দিদার মার্কেট এলাকায় গণসংযোগ ও প্রচারণায় বিএনপি সমর্থিত সদ্য সাবেক মেয়র মনজুর আলম। গতবার বৃষ্টির আশীর্বাদ পেয়ে মেয়র হলেও প্রতিশ্রুত জলাবদ্ধতা নিরসন পুরোপুরি হয়নি। তাহলে এবার বৃষ্টি কি তার জন্য অভিশাপ হবে?

জবাবে তিনি বলেন, বৃষ্টিতো হবেই। গরমের সময় বৃষ্টি হলেই ভালো। বৃষ্টিও থাকবে, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। তবে আমরা কাজ করেছি, নির্বাচন নিয়ে আমাদের ভয় কিসের?

বৃষ্টির প্রভাব নিয়ে দুইপ্রার্থী যখন ভোটের হিসাবনিকাশে প্রচারণায় ব্যস্ত, তখন নির্বাচন কমিশন থেকে চট্টগ্রামে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। বৃষ্টির মধ্যে সকালে বেশ কয়েকটি ট্রাকে স্টেডিয়াম এলাকায় জিমনেসিয়াম কক্ষে আসে প্রায় ৫০ লাখ ব্যালট পেপার, ৪ হাজারের ওপর ব্যলট বাক্স।

Reneta

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটারের সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। গতকালই আমরা ব্যালট পেপার ও অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করেছি। স্বচ্ছ ব্যালটবাক্সও আমাদের সংগ্রহে আছে।

ভোটাররা বলছেন, কর্ণফুলী নদীর তীরের শহর হওয়ায় এবং গত ২০ বছর ধরে বৃষ্টি হলেই জলাবদ্ধতার অভিশাপে দগ্ধ হওয়ায়, এবারও ভোটে প্রভাব ফেলতে পারে বৃষ্টি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা ফোরামের মানববন্ধনে হামলায় আহত ১০

পরবর্তী

কাঠমান্ডুতে বাংলাদেশী ফুটবলার মে‌য়ে‌শিশুরা নিরাপদ

পরবর্তী

কাঠমান্ডুতে বাংলাদেশী ফুটবলার মে‌য়ে‌শিশুরা নিরাপদ

ভূমিকম্প পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT