আন্তর্জাতিক

ভূমিকম্প পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক

ভূমিকম্প পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক

ভারতের উত্তর প্রদেশ, দিল্লী, পশ্চিমবঙ্গ, কলকাতাসহ পূর্ব ভারতের বিভিন্ন এলাকায়  ৭.৯ মাত্রায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে দুপুর ৩ টায় বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জানান, আমরা ভারত ও নেপালে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে দিয়েছি। নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৌইরালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন যিনি এখন রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে আছেন। তিনি ইতিমধ্যে নেপালের শ্রী রাম বরণ যাদবের সঙ্গে কথা বলেছেন। ভূমিকম্পের বিষয়ে সতর্ক করতে ভুটানে অবস্থিত ভারতীয় অ্যাম্বাসিতেও কথা বলেছেন তিনি।

শনিবার সকাল ১১:৪৫ মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি নেপালের পোখরাও শহরের ৮০ কিলোমিটার দূরে লামজুমে।

৩০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প ভূপৃষ্ঠের ৩১ কিলোমিটার নিচ থেকে উৎপত্তি হয়েছে। ভারতের দিল্লী, কলকাতা, রাচিঁ, গোহাটা, পাটনা, জয়পুর , ভুপালে, চান্দিগড়, নাগপুর, ভূবনেশ্বর, রাজেস্থান, পশ্চিমবঙ্গসহ বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব এলাকার অধিবাসীদের অনেকেই ভয়ে রাস্তায় নেমে এসেছে।

বিষয়:ভারতে ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…