চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনেও বৃষ্টির বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলাও বৃষ্টির বাধার মধ্যে পরেছে। বৃষ্টিপাতের কারনে এবং মাঠ খেলার অনুপোযুক্ত থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু না করে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এখনও টানা বৃষ্টিপাতের কারনে বন্ধ থাকা শেষ দিনের খেলা শুরু হতে বেশ বিলম্ব হবে। কারণ বৃষ্টি থামার পরও মাঠ খেলার উপযুক্ত করতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছে ম্যাচ কিউরেটর। এরই মধ্যে পঞ্চম দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে পন্ড হয়ে গেছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রানের সংগ্রহ নিয়ে ব্যাট করতে নামবেন প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। তৃতীয় দিন শেষে অপরাজিত ডিন এলগার ২৮ রান এবং স্টিয়ান ভ্যান জিল ৩৩ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা মাঠেই না গড়ানোয় একই স্কোর নিয়ে পঞ্চম দিন ব্যাট করতে নামবে এই দুজন।

দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের সামনে ক্রিকেট পরাশক্তি ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়ের হাতছানি থাকলেও বৃষ্টি বিঘ্নতায় ড্রয়ের হতাশাই সঙ্গী হতে পারে বাংলাদেশের।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ২৪৮ এবং বাংলাদেশের ৩২৬ রানের সংগ্রহের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশ তৃতীয় দিন শেষে ১৭ রানের লিড নিয়ে এগিয়ে থাকে।

বাংলাদেশ- সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টানা বৃষ্টিপাতের কারণে মাঠেই নামতে পারেনি দুদল।

দ্বিতীয় দিনে বৃষ্টির কারনে প্রায় ১৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর এবং তৃতীয় দিনের ১০০ মিনিট স্থগিতের সাথে বন্ধ হয় পুরো চতুর্থ দিন। তাই জয়ের সম্ভাবনা জাগিয়ে দুর্দান্ত খেলতে থাকা টাইগারদের হয়তো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারন এই ম্যাচটির কোন ফলাফল আসার সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহের থেকে এখনও ১৭ রানে পিছিয়ে থাকা প্রোটিয়াদের ২০০ রানের মধ্যেই আটকে রাখার প্রত্যাশার কথা জানিয়েছিলো লিটন কুমার। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘টিম-টাইগার্সের’ কিপার-ব্যাটম্যান লিটনের এই হুমকি দুর্দান্ত অভিষেকে মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুর ফলে একটুও বাড়াবাড়ি মনে হয়নি।

অসাধারণ নৈপুন্যে মুস্তাফিজ এবং দুর্বোধ্য ঘূর্ণিতে জুবায়ের টেস্টের প্রথম দিনেই সাউথ আফ্রিকাকে ২৪৮ রানে আটকে দেয়। সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি খেলেন টেম্বা বাভুমা।

জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ তামিম, মাহমুদুল্লাহ এবং মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৩২৬ রান সংগ্রহ করে। বড় লিড নেয়ার আশা জাগিয়েও প্রথম ইনিংস শেষে মাত্র ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ। বিশ্বের এক নাম্বার টেস্ট বোলার ডেল স্টেইন এবং সিমন হার্মার তিনটি করে উইকেট নেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

পরবর্তী

মেহেরপুরে দুর্বৃত্তের হামলায় পুলিশ নিহত

পরবর্তী

মেহেরপুরে দুর্বৃত্তের হামলায় পুলিশ নিহত

স্টেইনের অভাবনীয় কাণ্ড

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT