চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুহূর্তেই ঝরে গেল ৫ প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহতরা আশপাশে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জনায়, চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাকের সাথে কক্সবাজারগামী প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। নিহত একজনের নাম মুহাম্মদ হারুন। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জাকওয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দীন বাবুর ছেলে।
বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান দোজাহারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম।
তিনি জানান, চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে ট্রাকটি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় মামলাসহ আইনী ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করে পুলিশ।






