চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। আমদানি নিষিদ্ধ বিস্ফোরক উপাদান সালফার রাখার দায়ে আটক করা হয় মোহাম্মদ ওমর ফারুক ওরফে ফারুকী নামে একজনকে।
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার সিকল বাহারবিল্লা পাড়া গ্রামে জনৈক আক্তার মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।
সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে যায় বলে র্যাব জানায়।
এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।







