বাংলাদেশ

চট্টগ্রামে ২৫০ স্বর্ণের বার ও ৬০ লাখ টাকা জব্দ

চট্টগ্রামে ২৫০ স্বর্ণের বার ও ৬০ লাখ টাকা জব্দ

চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ২৫০টি স্বর্ণের বার ও  নগদ ৬০ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে নগরীর বাহার মার্কেটের একটি গোডাউন থেকে উদ্ধার করা তিনটি সিন্দুকের দুটি থেকে স্বর্ণের বার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অবৈধভাবে স্বর্ণ মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাহার মার্কেটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে অভিযান চলছে।

বিষয়:স্বর্ণ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…