চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে হেলে পড়েছে তিনটি ভবন

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
১:১৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার একটি তিন তলা ভবনসহ অন্তত তিনটি ভবন হেলে পড়েছে, দেখা দিয়েছে ফাটল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া খাল খননের কারণে পাশের এসব ভবন হেলে পড়েছে বলে দাবি ভবন মালিক ও ফায়ার সার্ভিসের।

ইতোমধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস চট্টগ্রাম এর উপ-পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর খনন কাজ শুরু হলে খালের পাড়ে অবস্থিত একটি ৫ তলা ভবন ধসে পড়ায় সেটি সরিয়ে নিয়েছিল ভবন মালিকরা। চলতি শীত মৌসুমে আবার খনন শুরু হলে আবারও খালের পাড়ের ভবনগুলো হেলে পড়ার ঝুঁকিতে পড়ে। সোমবার সন্ধ্যায় তিনটি ভবনে দেখা দেয় বড় ফাটল।

ভবন হেলে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা নিজ উদ্যোগেই সরে পড়ে। ফায়ার সার্ভিস এসে এলাকার লোকজনদের সাবধানে থাকার নির্দেশনা দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, খাল খননের কারণে ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। সকলকে অনুরোধ করা হয়েছে দ্রুত ভবন ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যেতে।

কাউন্সিলর গোলাম মো. জোবায়ের বলেন, চিন্তাভাবনা ছাড়া কাজ করছে বলেই ভবনগুলোতে ফাটল ধরছে।

Reneta

ভবন মালিকরা আরও অভিযোগ করেন, বার বার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেননি তারা। ভবন হেলে পড়ার খবর জানালেও সাড়া মেলেনি।

মাঝির ঘাটের পার্বতী ফকির পাড়ার এই এলাকায় বসবাস করেন হাজার খানেক পরিবার। ভবন আছে শতাধিক। গত বছর থেকে এই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাল খননচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT