ক্রিকেট

চট্টগ্রামে ফিরেই সৌম্যর সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার ও অন্য ক্রিকেটার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে ফিরেই সৌম্যর সেঞ্চুরি উদযাপনরত দুই ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সৌম্য সরকারের শুরুটা হয়েছিল সেঞ্চুরি হাঁকিয়ে। এক ম্যাচ পর আবারও সেঞ্চুরি পেলেন ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথমদিনের খেলা শেষে ১২৮ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার।

সালমান হোসেন ইমনের ৭০ ও শুভাগত হোমের অপরাজিত ৬২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলেছে মধ্যাঞ্চল। শুভাগত ও সৌম্যর অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ১১৬ রান।

নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

চট্টগ্রামে প্রথম রাউন্ডে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌম্য। মিরপুরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ২ ও পরের ইনিংসে করেন ৭৩ রান। জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে আসরের তৃতীয় রাউন্ডের খেলা ফিরতেই পেলেন তিন অঙ্কের দেখা।

২৪৭ বলের ইনিংসে রয়েছে দশটি চার ও তিনটি ছয়ের মার। প্রথম শ্রেণির ক্রিকেটে সৌম্যর এটি পঞ্চম শতক।

বিষয়:ইমন চট্টগ্রাম বিসিএল-২০২১ মধ্যাঞ্চল শুভাগত সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…