চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) জিএফ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জি এফ টেক্সটাইল নামের কারখানাটিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালায়।







