চট্টগ্রামে টোল প্লাজায় বাসচাপায় নিহত ৫

চট্টগ্রাম জেলার মানচিত্র, যেখানে চট্টগ্রাম বোর্ডের অবস্থান চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর টোল প্লাজায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ শিশুসহ ৫ জন নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সোহেল (৩৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩০), দুই শিশুসন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়াচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে চাপা দিলে চারজন ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






