বাংলাদেশ

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে জোড়া খুন

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে জোড়া খুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবুল কাশেম (২৭) ও মঞ্জুরুল ইসলাম (২৮) নামের ২ ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রোববার দিবাগত রাত ১ টার দিকে বধুনি বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সোমবার সকাল ৮ টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রাঙ্গুনিয়া থানা কর্তৃপক্ষ।

রোববার দিবাগত রাত একটার পর থেকে পাহাড়ি মধ্যম সরফভাটা এলাকায় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়রা গুলির অাওয়াজও শুনতে পান। ভোরের দিকে সংঘর্ষ থামলে রাস্তার ওপর মঞ্জু ও কাশেমের রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা সকাল ৮ টার দিকে এসে মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়:কুপিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…