বাংলাদেশ

চট্টগ্রামে জঙ্গি অর্থায়নে রিমান্ডে ৪ জন

চট্টগ্রামে জঙ্গি অর্থায়নে রিমান্ডে ৪ জন

সশস্ত্র জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের চার সদস্য ইউসুফ, মোস্তাকিম বিল্লাহ, আবদুর রহমান ইবনে আসাদ উল্লাহ এবং হারুন অর রশীদকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জঙ্গিদের চলতি বছর ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর আল মাদরাসাতুল আবু বক্কর নামে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেফতার করে র‌্যাব।

এরইমধ্যে এ সংগঠনকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবী এবং গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হককে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিষয়:জঙ্গি অর্থায়ন হামজা ব্রিগেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…