চট্টগ্রাম

চট্টগ্রামে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে

জনগণের ভিড়, চট্টগ্রামে গার্মেন্টস কারখানার আগুনের খবর শুনতে আসা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে গার্মেন্টস কারখানার আগুনের খবর শুনতে ও পরিস্থিতি দেখার জন্য মানুষের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম মহানগরের গার্মেন্টস কারখানা সাজ ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজের পাশে হোসেন কমপ্লেক্স ভবনে ৫ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি গাড়ি দীর্ঘ দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ আগুনে গার্মেন্টস এর আমদানী কাপড় রোল এবং তৈরী সামগ্রী পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশংকা করছেন মালিক পক্ষ।

এছাড়া আরেক অগ্নিকাণ্ডে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন কালামিয়ার বাজারে ইসমাইল কলোনীর ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়:গার্মেন্টস কারখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…