চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে এলএমএস’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বের সবচেয়ে বড় অ্যামেচার ক্রিকেট লিগ লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) চট্টগ্রামে তাদের যাত্রা শুরু করেছে। বন্দর নগরীর সাগরিকায় মহিলা কমপ্লেক্স মাঠে ‘এলিট পেইন্ট চিটাগাং লিগ ২০১৬/১৭’ শিরোনামে খেলা মাঠে গড়িয়েছে ২০ এপ্রিল থেকে। চলবে ১ মে পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে এলিট সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রিলান্স স্পোর্টস। দিনের অন্য ম্যাচে টিম পেনিন্সুলাকে ১৪ রানে পরাজিত করে ডাব্লিউ সি সি। টুর্নামেন্টের অপর ২টি দল হেরিটেজ ক্রিকেটার্স বিডি ও কম্পিউটার সোর্স লিমিটেড।

বিশ্বের প্রায় ১২০টি শহরে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট লিগ লিগ চালু আছে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় থাকেন। খেলা ২০ ওভারে। ৫ বলে ওভার। শেষ ব্যাটসম্যান একাই ব্যাট করতে পারবেন। তবে সিঙ্গেল নিতে পারবেন না। ডাবল অথবা বাউন্ডারি হাঁকাতে হবে। মূলত এ কারণেই নাম হয়েছে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস)। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট রয়েছে। যেখানে ঢুকলেই দেখা যাবে প্রতিটি দেশের লিগ ম্যাচের লাইভ স্কোর। বল টু বল আপডেট।

এছাড়া প্রত্যেক খেলোয়াড়ের র‌্যাঙ্কিং আপডেট দেয়া থাকে। একজন খেলোয়াড় নিজ দেশের ভেতর কোন অবস্থানে আছেন, সেটা বুঝতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে সারা বিশ্বে নিজের অবস্থানও যাচাই করতে পারেন।

শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,  দক্ষিণ আফ্রিকা এবং নিউ জিল্যান্ডে ২০১৪ সাল থেকে এই লিগ দারুণ জনপ্রিয়। রাজধানী ঢাকায়ও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কেড়েছে এলএমএস। দুই বছর ধরে ৫০টির মতো দল এই লিগে অংশ নিচ্ছে।

বিস্তারিত জানতে পারবেন lastmanstands.com এ

ট্যাগ: এলএমএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি’ই রাজনৈতিক প্রতিবন্ধীদের দল: হানিফ

পরবর্তী

ভারতে বিদেশী পর্যটকে সবার উপরে বাংলাদেশ

পরবর্তী
ফাইল ফটো

ভারতে বিদেশী পর্যটকে সবার উপরে বাংলাদেশ

সাতভাই চম্পা মেগা সিরিয়ালের উদ্বোধন।

আসছে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’

সর্বশেষ

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT