চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের লামার বাজারে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। জঙ্গি আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ।

পুুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে কয়েকজন। জঙ্গি সন্দেহে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সেখানে অস্ত্র ও গোলা-বারুদ রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গোপন খবরের ভিত্তিতে জঙ্গিদের অবস্থান টের পেয়ে বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা সদরের প্রেমতলা এলাকায় শাহীন নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান শুরু করে সীতাকুণ্ড থানা পুলিশ।

বিষয়:জঙ্গি আস্তানায় অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…