চট্টগ্রামের আলোচিত হিমু হত্যা মামলার রায় আজ

কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় আজ। বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম ওই হত্যা মামলার রায় ঘোষণা করবেন।
এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের বাড়ির চারতলায় হিমুকে বিদেশী হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে ৪ তলা ভবন থেকে ফেলে দেয়া হয়।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছর ৩০শে অক্টোবর ৫ জন কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



