চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের দোকানে নিষিদ্ধ চকলেট-মিষ্টির ফ্যামিলি প্যাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
স্বাস্থ্য
A A
চকলেট-মিষ্টি-এনএইচএস-হাসপাতাল

যুক্তরাজ্যের মিষ্টি ও চকলেটপ্রেমীদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ: স্থূলতা এবং ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে দেশটির সরকারি হাসপাতালের খাবারের দোকানগুলোতে ফ্যামিলি সাইজ চকলেট বার এবং অন্যান্য মিষ্টি খাবারের বড় প্যাকেট বিক্রি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার।

নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস)-এর অধীনে থাকা হাসপাতালগুলোতে।

সরকারের উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এনএইচএসের ট্রাস্টগুলো হাসপাতাল এলাকায় রাখা ভেন্ডিং মেশিন (অর্থের বিনিময়ে স্বয়ংক্রিয়ভাবে খাবার সরবরাহের মেশিন), ক্যান্টিন বা দোকান থেকে মিষ্টি জাতীয় খাবারের বড় প্যাকেটগুলো সরিয়ে না ফেললে নতুন ঘোষিত কিছু অতিরিক্ত বরাদ্দ হারাবে।

শুধু এসব খাবার নয়, হাসপাতালে অস্বাস্থ্যকর স্যান্ডউইচ ও কোমল পানীয় বিক্রির পরিমাণের ওপরও সীমা বেঁধে দেয়া হবে বলে জানিয়েছে ডেইলি মেইল।

এনএইচএস ইংল্যান্ড-এর প্রধান নির্বাহী সাইমন স্টিভেনস ঘোষণা করেন, এনএইচএস প্রাঙ্গণে বিক্রি হওয়া কনফেকশনারি জাতীয় খাদ্যদ্রব্যের প্রতিটিতে আড়াইশ’ ক্যালরির কম থাকতে হবে। এটি একজন নারীর দৈনিক ক্যালরি চাহিদার আট ভাগের এক এবং একজন পুরুষের দশ ভাগের এক ভাগ, যেখানে একটি ১২০ গ্রামের ক্যাডবেরি ডেইরি মিল্ক ফ্যামিলি বারেই থাকে ৬৩৬ ক্যালরি।চকলেট-মিষ্টি-এনএইচএস-হাসপাতাল

নতুন নীতির ঘোষণায় আরও বলা হয়েছে, বিক্রি হওয়া প্যাকেটজাত স্যান্ডউইচসহ অন্যান্য সাধারণ খাবারের ৭৫ শতাংশই ৪শ’ ক্যালরির কম হতে হবে এবং সেখানে সম্পূরক চর্বি ৫ শতাংশের বেশি হওয়া যাবে না। হাসপাতালে থাকা পানীয়ের ৮০ শতাংশে অবশ্যই প্রতি একশ’ এমএলে ৫ গ্রামের কম চিনি থাকতে হবে।

Reneta

২০১৮/১৯ সালে এনএইচএস অধীনস্থ হাসপাতালগুলোর কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের সুস্বাস্থ্যের জন্য নতুন দেড়শ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বরাদ্দের যে পরিকল্পনা করা হয়েছে, এই নিয়ম না মানলে ওই হাসপাতাল তার কিছুই পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকলেটডায়াবেটিসমিষ্টিস্থূলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT